কলোম্বো, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এলটিটিইির সঙ্গে লড়াইয়ে উদ্বাস্তু হওয়া তামিলদের ২ হাজারেরও বেশি জনকে মঙ্গলবার গ্রামের বাড়িঘরে ফেরত পাঠিয়েছে শ্রীলংকা। ১৮ মে তে শ্রীলংকার সেনাবাহিনী লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এর সঙ্গে ২৫ বছরের গৃহযুদ্ধে জয় ঘোষণার পর শরণার্থী পুনর্বাসনই এখন সরকারের পরবর্তী কাজ।
শ্রীলংকার শরণার্থী শিবিরগুলোতে বর্তমানে প্রায় ৩ লাখ শরণার্থী বাস করছে। শ্রীলংকা সরকার তাদেরকে ছয়মাসের মধ্যে পুনর্বাসনের প্রতিশ্র"তি দিয়েছে। এখনও তাদের সামনে রয়ে গেছে এলটিটিই-নিয়ন্ত্রিত সাবেক এলাকাগুলো ভূমিমাইন মুক্ত করার কঠিন চ্যালেঞ্জ।
তবে এরই মধ্যে যারা বাড়িঘরে ফিরতে পেরেছে তারা আনন্দিত। শরণার্থী জুলিয়াস রনবীরার উক্তি, "আমরা বাড়িঘরে ফিরতে পেরে স্বস্তি পাচ্ছি।" শরণার্থী শিবিরের তুুলনায় এখানে চলাফেরার স্বাধীনতা অনেক বেশি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১০ ঘ.
bdnews24