মস্কো, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র মঙ্গলবার একথা জানিয়েছে। ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে একথা বলা হয়েছে।
মে মাসে পরমাণু বোমা পরীক্ষার পর পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে। দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও জাপানসহ যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানতে সক্ষম দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
রাশিয়ার অজ্ঞাতপরিচয় ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতির লক্ষণ দেখা যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য আসছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক বলেন, লোহিত সাগর ও জাপান সাগরে উত্তর কোরিয়ার সাময়িকভাবে নৌ-চলাচল বন্ধ রাখার পদক্ষেপই তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতির একটি আলামত। ইন্টারফ্যাক্স একথা জানিয়েছে।
তবে কি ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি চলছে সূত্র তা স্পষ্ট করে জানাননি।
সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আমরা উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ সম্পর্কে আনুষ্ঠানিক কোনও তথ্য পাইনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪২ ঘ.
bdnews24