২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে শক্তিশালী মৈত্রীর আশ্বাস মার্কিন দূতের

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা দ্রুত নতুন করে শুরুর চেষ্টা করছেন জানিয়ে মতবিরোধ সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে শক্তিশালী মৈত্রীবন্ধন অটুট রাখার প্রতিশ্র"তি দিয়েছেন মার্কিন দূত জর্জ মিশেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

জেরুজালেম, ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা দ্রুত নতুন করে শুরুর চেষ্টা করছেন জানিয়ে মতবিরোধ সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে শক্তিশালী মৈত্রীবন্ধন অটুট রাখার প্রতিশ্র"তি দিয়েছেন মার্কিন দূত জর্জ মিশেল। ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেসের সঙ্গে বৈঠকে মিশেল বলেন, "আলোচনা দ্রুত শুরু করা এবং আগাম উপসংহারে পৌঁছানোর পরিবেশ তৈরি করার ব্যাপারে আমাদের সবারই বাধ্যবাধকতা আছে।" যুক্তরাষ্ট্রের দাবি মেনে ইহুদি বসতি স্থাপন বন্ধ করা এবং ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অস্বীকৃতি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। নেতানিয়াহুর সঙ্গে বিরোধে জড়ানোর মধ্য দিয়ে ওবামা আরবদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি পুনরুদ্ধারের আশা করছেন--- ইসরায়েলিদের এমন আশঙ্কা দূর করার চেষ্টায়ই মিশেল সাংবাদিকদের কাছে সংহতির সুরে ইসরায়েলের সঙ্গে মৈত্রীবন্ধন অটুট রাখার কথা বলেন। মিশেল বলেন, "বিষয়টি পরিস্কার করে বলি। এটি দুই শত্র"পক্ষের মধ্যকার মতবিরোধ নয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিত্রদেশ এবং তারা ঘনিষ্ঠ মিত্র ও বন্ধু হয়েই থাকবে।" মধ্যপ্রাচ্যে ওবামার বিশেষ দূত মিশেল ওই আশ্বাস দেওয়ার পাশাপাশি ইসরায়েলের পাশে শান্তি ও নিরাপদ সহাবস্থানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ওয়াশিংটনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৯ ঘ.