২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে পৌঁছেছে গুয়ানতানামো বন্দি

কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবির থেকে প্রথম এক বন্দিকে বিচারের জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। ১৯৯৮ সালে পূর্ব আফ্রিকার মার্কিন দূতাবাসে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে আল কায়েদা সন্দেহভাজন ওই বন্দি আহমেদ ঘাইলানিকে নিউ ইয়র্কের আদালতে বিচার করা হবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ওয়াশিংটন, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবির থেকে প্রথম এক বন্দিকে বিচারের জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। ১৯৯৮ সালে পূর্ব আফ্রিকার মার্কিন দূতাবাসে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে আল কায়েদা সন্দেহভাজন ওই বন্দি আহমেদ ঘাইলানিকে নিউ ইয়র্কের আদালতে বিচার করা হবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একথা জানিয়েছে। মঙ্গলবার দিনশেষেই ঘাইলানিকে ম্যানহাটেনের ফেডারেল কোর্টে হাজির করার কথা রয়েছে। বিচার বিভাগ এক বিবৃতিতে একথা জানিয়েছে। তাঞ্জানিয়ার নাগরিক ঘাইলানিকে ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে কিউবার মার্কিন নৌ-ঘাঁটিতে আটক রাখা হয়। মঙ্গলবার সকালে তাকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। বিচার বিভাগ বলেছে, ঘাইলানির বিরুদ্ধে ২৮৬ টি অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বের যে কোনও জায়গায় আমেরিকানদের হত্যা করার জন্য আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন ও অন্যান্য সদস্যদের সঙ্গে ষড়যন্ত্র করা এবং ১৯৯৮ সালের ৭ আগস্টে তাঞ্জানিয়া ও কেনিয়ার মার্কিন দূতাবাসে বোমা হামলা চালিয়ে দুই শতাধিক মানুষ হত্যা। যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন নির্বাচনী প্রতিশ্র"তি পূরণ করতে এক বছরের মধ্যে গুয়ানতানামো বে বন্দিশিবির বন্ধের আপ্রাণ চেষ্টা চালানোর পরিপ্রেক্ষিতে এই বন্দি স্থানান্তর হল। শিবিরটি বন্ধ করে দেওয়া এবং এর কিছু বন্দিকে বিচারের আওতায় আনার মার্কিন প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়নে ঘাইলানির বিচার খুবই গুরুত্বপূর্ণ। কংগ্রেস ইতোমধ্যেই গুয়ানতানামো বন্দিদের যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে আসার বিরোধিতা করে ওই শিবির বন্ধের জন্য প্রশাসনের তহবিল সরবরাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিবিসি একথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসের বিরোধিতার মুখেও গুয়ানতানামো বন্দিশিবির বন্ধে অটল রয়েছেন। এক বিবৃতিতে মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেছেন, "সন্দেহভাজন সন্ত্রাসীদের নিরাপদে আটক করা এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের আওতায় তাদের সফলভাবে বিচার করার ইতিহাস বিচার বিভাগের আছে। আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই মামলায়ও ন্যাবিচারের পথ খুঁজব।" বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৯ ঘ.