পাকিস্তানে তালেবানদের বিরুদ্ধে একাট্টা হচ্ছে বেসামরিকরা: হলব্রুক
সোয়াত উপত্যকার তালেবান বিরোধী অভিযানে পাকিস্তানের রাজনীতিক ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং সরকারের পক্ষে ধীরে ধীরে জনমতও তৈরি হচ্ছে। সোমবার এমনটিই দাবি করেছে আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ মার্র্কিন দূত রিচার্ড হলব্রুক ।
