২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার ফ্রান্সের মৃতদেহ উদ্ধারের সংখ্যা ১৭

আটলান্টিকে এয়ার ফ্রান্সের বিধ্বস্ত বিমানটির রোববার আরও ১৫ আরোহীর মৃতদেহসহ বেশকিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে ব্রাজিলের উদ্ধারকর্মীরা। এ নিয়ে রোববার রাত পর্যন্ত উদ্ধার করা মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে ১৭। এদেরে মধ্যে চারটি নারীর এবং চারটি পুরুষের। বাকিগুলো সম্পর্কে কিছু জানানো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 07:04 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

প্যারিস/রেসিফ, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- আটলান্টিকে এয়ার ফ্রান্সের বিধ্বস্ত বিমানটির রোববার আরও ১৫ আরোহীর মৃতদেহসহ বেশকিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে ব্রাজিলের উদ্ধারকর্মীরা। এ নিয়ে রোববার রাত পর্যন্ত উদ্ধার করা মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে ১৭। এদেরে মধ্যে চারটি নারীর এবং চারটি পুরুষের। বাকিগুলো সম্পর্কে কিছু জানানো হয়নি। এয়ার ফ্রান্সের বিমানটি ২২৮ জন আরোহী নিয়ে ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে প্যারিস যাওয়ার সময় গত সোমবার আটলান্টিকে হারিয়ে যায়। দুর্ঘটনার তদন্তকারী দল এখন মনে করছেন, সম্ভবত ফ্লাইট ৪৪৭ এর গতিমাপার যন্ত্রটি বরফে জমে গিয়েছিল। এয়ার ফ্রান্স, রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের দুরপাল্লার এয়ারবাস বিমানগুলোর গতিমাপার যন্ত্র বদলে ফেলার কাজ দ্রুততর করেছে। উল্লেখ্য, ২০০১ সালের পর পৃথিবীতে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা এটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৩০৫ ঘ.