২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ায় দুই মার্কিন সাংবাদিকের ১২ বছরের জেল

উত্তর কোরিয়ার আদালত সে দেশে অবৈধভাবে প্রবেশের অপরাধে দুই মার্কিন সাংবাদিককে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। সোমবার পিয়ংইয়ং একথা জানিয়েছে। এ ঘটনায় উত্তর কোরিয়ার সঙ্গে আঞ্চলিক শক্তির ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 06:11 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

সউল, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার আদালত সে দেশে অবৈধভাবে প্রবেশের অপরাধে দুই মার্কিন সাংবাদিককে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। সোমবার পিয়ংইয়ং একথা জানিয়েছে। এ ঘটনায় উত্তর কোরিয়ার সঙ্গে আঞ্চলিক শক্তির ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। ওই দুই নারী সাংবাদিক, মার্কিন টেলিভিশন 'কারেন্ট টিভি'র ইউনা লী ও লরা লিং-কে উত্তর কোরিয়া ও চীনের সীমান্তে একটি প্রতিবেদন তৈরির সময় গ্রেপ্তার করা হয়। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, "বিচারে উত্তর কোরিয়ায় অবৈধভাবে প্রবেশের ভয়াবহ অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ১২ বছরের জন্য সংশোধনমূলক শ্রম-কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।" গত মাসে উত্তর কোরিয়ায় পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট দেশটিকে 'সন্ত্রাসে মদদদাতা দেশের' তালিকাভুক্ত করার কথা ভাবছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বক্তব্যের একদিন পর ওই দুই সাংবাদিককে কঠোর শ্রমশিবিরে পাঠাল পিয়ংইয়ং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১১৫১ ঘ.