মেক্সিকো, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সনোরা প্রদেশের হারমোসিলো শহরে শুক্রবার একটি শিশু দিবাযত্ন কেন্দ্রে আগুন লেগে নিহত শিশুর সংখ্যা বেড়ে ৩৮ জন হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে মারাত্মকভাবে পুড়ে যাওয়া আরও ২৩ জন। মেক্সিকো কর্তৃপক্ষ শনিবার একথা জানিয়েছে।
বেশিরভাগ শিশুই ধোঁয়ার কারণে নিঃশ্বাস নিতে না পারায় মারা যায়। সনোরা রাজ্যের বিচার বিভাগের মুখপাত্র হোসে লারিনাগা 'মিলেনিয়ো' টেলিভিশনকে একথা জানান। তিনি বলেন, "কেন্দ্রটিতে তিন-চার মাস থেকে দুই-তিন বছর বয়সী শিশু ছিল।"
তিনি জানান, শিশু দিবাযত
bdnews24