জেনেভা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকা যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘ সমর্থন দিতে প্রস্তুত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লে বৃহস্পতিবার একথা বলেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদে ভাষণদানকালে পিল্লে বলেন, "আইন লঙ্ঘনের ঘটনার পরিপূর্ণ হিসাব নিকাশ দেওয়া ছাড়া সংহতি স্থাপন করা অসম্ভব।" তিনি বলেন, "আমি মনে করি শ্রীলংকার নাগরিকদের জন্য সংহতি ও ন্যায় প্রতিষ্ঠা এবং এভাবে স্থায়ী শান্তির ভিত গড়ার পূর্বশর্তই হল জবাবদিহিতা।"
দক্ষিণ আফ্রিকার জাতিগত তাশিল পিল্লে বলেন, "লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এবং সামরিক বাহিনী উভয়ই যুদ্ধের শেষদিনগুলোতে বেসামরিক নাগরিক হত্যা এবং মানবাধিকার লঙ্গনের জন্য দায়ী।"
একথার মধ্য দিয়ে পিল্লে যুদ্ধের ঘটনা তদন্তে শ্রীলংকার ওপর চাপ বহাল রাখার চেষ্টা নিয়েছেন। শ্রীলংকায় যুদ্ধ চলার সময় থেকে যুদ্ধে জয় ঘোষণার পরও জাতিসংঘ মানবাধিকার কমিশন এখন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে পারেনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালনসহ অন্যান্য মানবাধিকার গ্র"পগুলো পিল্লের সুপারিশক্রমে বাইরে থেকে শ্রীলংকা যুদ্ধের তদন্ত আহ্বান করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৩ ঘ.
bdnews24