২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন ওবামা: জরিপ

নভেম্বরের নির্বাচনের পর থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ৬ পয়েন্ট বাড়িয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২২ টি দেশে বৃহস্পতিবার জরিপ চালিয়ে দেখা গেছে, ৪২ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অনুকূল মনোভাব প্রকাশ করেছে। রয়টার্স/ইপসোস পরিচালিত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

নিউইয়র্ক, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নভেম্বরের নির্বাচনের পর থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ৬ পয়েন্ট বাড়িয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২২ টি দেশে বৃহস্পতিবার জরিপ চালিয়ে দেখা গেছে, ৪২ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অনুকূল মনোভাব প্রকাশ করেছে। রয়টার্স/ইপসোস পরিচালিত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। কায়রো ভাষণের মধ্য দিয়ে ওবামার মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া সম্পর্ক মেরামতের চেষ্টার পরিপ্রেক্ষিতে রয়টার্স/ইপসোস পরিচালিত জরিপে দেখা গেছে, তুরস্কে যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের অনুকূল দৃষ্টিভঙ্গি ২৫ পয়েন্ট বেড়ে ৪৯ শতাংশ হয়েছে। ওবামার ইস্তাম্বুল সফরের পর ১৪ এপ্রিল থেকে ৭ মে এই জরিপ চালানো হয়। "এসবই হচ্ছে ওবামার ইতিবাচক প্রভাব। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা বাড়াতে ওবামা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।" বলেছেন, আন্তর্জাতিক বাজার গবেষণা ও জরিপ সংস্থা 'ইপসোস গে