২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে ব্রিটিশ জিম্মিকে হত্যা করেছে আল কায়েদা

আল কায়েদার উত্তর আফ্রিকা শাখা বুধবার জানিয়েছে, সাহারা অঞ্চলে তাদের হাতে জিম্মি ব্রিটিশ নাগরিক এডউইন ডায়ারকে হত্যা করা হয়েছে। ব্রিটেনে আটক জর্ডানের নাগরিক আবু কাতাদাকে মুক্তি দেয়া না হলে ডায়ারকে মেরে ফেলা হবে বলে দুই দফায় হুমকি দিয়েছিল আল কায়েদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 11:28 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

লন্ডন, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদার উত্তর আফ্রিকা শাখা বুধবার জানিয়েছে, সাহারা অঞ্চলে তাদের হাতে জিম্মি ব্রিটিশ নাগরিক এডউইন ডায়ারকে হত্যা করা হয়েছে। ব্রিটেনে আটক জর্ডানের নাগরিক আবু কাতাদাকে মুক্তি দেয়া না হলে ডায়ারকে মেরে ফেলা হবে বলে দুই দফায় হুমকি দিয়েছিল আল কায়েদা। আল কায়েদার একটি ওয়েবসাইটে বুধবার এক বিবৃতিতে জানানো হয়, কাতাদার মুক্তির জন্য দ্বিতীয় দফায় বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পর গত ৩১ মে তারা ডায়ারকে হত্যা করে। আলজেরিয়ায় সরকারি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, " আমাদের পাওয়া তথ্যমতে, ওই ব্রিটিশ নাগরিককে মালিতে হত্যা করেছে একিউআইএম (আল কায়েদা ইন ইসলামিক মাগরেব)।" বিবৃতিতে বলা হয়, "বিশ্বজুড়ে প্রতিদিন ইহুদি এবং খ্রীস্টানদের হাতে নিরপরাধ মুসলমানরা যে অত্যাচার-নির্যাতনের শিকার হচ্ছে তা ওই জিম্মি বা তার দেশ যাতে একটু হলেও অনুধাবন করতে পারে সেজন্য তাকে হত্যা করা হয়েছে।" ব্রিটেন জানিয়েছে, ডায়ারকে হত্যার যে দাবি আল কায়েদা করেছে তা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন নিন্দা জানিয়ে বলেছেন, এটি বর্বর সন্ত্রাসী কাজ। ব্রাউন জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের কারণে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে তাদের অঙ্গীকার আরো জোরাল হয়েছে। তিনি বলেন, "সন্ত্রাসীদের দাবি মেনে না নেওয়ার এবং মুক্তিপণ না দেওয়ার আমাদের প্রতিজ্ঞা আর জোরদার হল এ ঘটনায়। ব্রিটিশ নাগরিকদের বিরুদ্ধে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় আমি তাদের জানিয়ে দিতে চাই, আমরা এবং আমাদের মিত্ররা সর্বক্ষণ তাদের তাড়া করে ফিরব। প্রাপ্য শাস্তি তারা পাবেই।" "এ ঘটনায় আমি মালির প্রেসিডেন্টর সঙ্গে নিয়মিত আলাপ করেছি। তিনি জানেন দেশ থেকে আল কায়েদা নির্মূল করতে সব ধরনের সহযোগিতা তিনি পাবেন।" ২০০৫ সাল থেকে ব্রিটিশ কারাগারে বন্দি আছেন আবু কাতাদা। ইউরোপে তাকে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ডান হাত বলে অভিহিত করেছেন স্পেনের এক বিচারক। যদিও আল কায়েদার সঙ্গে স