ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের দলিত সম্প্রদায়ের মীরা কুমার বুধবার সর্বসম্মতিক্রমে লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে তিনি ভারতের সংসদে প্রথম নারী স্পিকার হওয়ারও ইতিহাস গড়লেন।
ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ খবর দিয়ে জানিয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন জোটের প্রধান সোনিয়া গান্ধী লোকসভার সদস্যদের সামনে প্রস্তাবটি উত্থাপন করেন এবং পার্লামেন্টের নেতা প্রণব মুখার্জি এতে সমর্থন জানান। এরপর পার্লামেন্টের সব সদস্য টেবিলচাপড়ে তাতে সম্মতি জানায়। এভাবে কণ্ঠভোটে মীরা ভারতের শীর্ষস্থানীয় এই সাংবিধানিক পদটিতে আসীন হলেন।
৬৪ বছর বয়সী কংগ্রেস নেত্রী মীরা একসময়ে ভারতের পররাষ্ট্র বিভাগে কাজ করেছেন। সা
bdnews24