২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বেসামরিক হতাহতের সংখ্যা কমাব: মার্কিন জেনারেল

আফগানিস্তানে তালেবান বিরোধীযুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযান বাড়লেও সেখানে নিরীহ মানুষের হতাহতের সংখ্যা কমানোর প্রতিশ্র"তি দিয়েছেন দেশটিতে পশ্চিমাবাহিনীর প্রধান হিসেবে নতুন নিয়োগ পেতে যাওয়া যুক্তরাষ্ট্রের লেফটেনেন্ট জেনারেল ম্যাকক্রিস্টাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ওয়াশিংটন জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- আফগানিস্তানে তালেবান বিরোধীযুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযান বাড়লেও সেখানে নিরীহ মানুষের হতাহতের সংখ্যা কমানোর প্রতিশ্র"তি দিয়েছেন দেশটিতে পশ্চিমাবাহিনীর প্রধান হিসেবে নতুন নিয়োগ পেতে যাওয়া যুক্তরাষ্ট্রের লেফটেনেন্ট জেনারেল ম্যাকক্রিস্টাল। মার্কিন সিনেটের সামনে শুনানিকালে তিনি বলেন, যুদ্ধে এখনো জেতা সম্ভব, কিন্তু তা সহজ হবে না এবং এতে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বাড়তে পারে। বেসামরিক আফগান হতাহতের বিষয়টি মার্কিন নেতৃত্বাধীন বাহিনী, আফগান জনগণ এবং তাদের নেতাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিয়ইয়র্ক টাইমস্ মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, একটি সামরিক তদন্তে দেখা যায়, মার্কিন বাহিনীর এক মাস আগে পশ্চিম আফগানিস্তানে চালানো কয়েকদফা হামলায় 'মারাত্মক ত্র"টি' ছিল। ওইসব হামলায় অনেক বেসামরিক লোক মারা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক শীর্ষ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস্ জানায়,অনেক কম সংখ্যক নিরীহ মানুষ মারা যেত যদি মার্কিন বাহীনি নিরীহ মানুষদের হত্যা রোধ করার কৌশল অবলম্বন করতো। সিনেটের শুনানিতে ম্যাকক্রিস্টাল সতর্ক করে দেন যে আফগানিস্তানে মার্কিন বাহীনি এবং তাদের জোট যদি লক্ষ্য পুরণ করতে সক্ষম না হয় তবে সেখানে আবার গৃহযুদ্ধ শুরু হতে পারে এবং আল কায়েদা নতুনকরে দেশটিকে তাদের ভিত্তি হিসেবে ব্যাবহার করতে পারে । "পর্যাপ্ত সম্পদ, সময়,আত্মত্যাগের মাধ্যমে আমরা জয়লাভ করতে পারবো।" বলেছেন স্পেশাল অপারেশন অফিসার বর্তমানে পেন্টাগন জয়েন্ট ষ্টাফ পরিচালক ম্যাকক্রিস্টাল। উল্লেখ্য, গত মাসে ডিফেন্স সেক্রেটারি রবার্ট গেটস্ আফানিস্তান থেকে আর্মি জেনারেল ডেভিড ম্যাকেরনানকে ইউএস এর সর্বোচ্চ এবং ন্যাটো কমান্ডার এর পদ থেকে সরিয়ে দেন। সে পদে ম্যাকক্রিস্টালকে নিয়োগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৫১৬ ঘ.