২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চি অসুস্থ, শুনানির তারিখ পিছিয়েছে

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার দল তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। দলটি জানিয়েছে, "কয়েক দিন ধরে পায়ের পেশিতে সংকোচনের কারণে সু চি রাতে ভালভাবে ঘুমাতে পারছেন না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ইয়াঙ্গুন, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার দল তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। দলটি জানিয়েছে, "কয়েক দিন ধরে পায়ের পেশিতে সংকোচনের কারণে সু চি রাতে ভালভাবে ঘুমাতে পারছেন না।" সু চির আইনজীবী নিয়ান উইন জানিয়েছেন, বিচারের চূড়ান্ত শুনানি আগামী ৫ জুন পর্যন্ত পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত। রয়টার্সকে তিনি বলেন, "দিন পেছানোর কারণ আদালত আমাদের জানায়নি।" বাড়িতে এক মার্কিন নাগরিক অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন লঙ্ঘনের অভিযোগে বিচার করার জন্য সু চিকে গত ১৪ থেকে ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে রাখা হয়েছে। এর কয়েকদিন আগেই তিনি নিু রক্তচাপ ও পানিশূন্যতার চিকিৎসা নিয়েছিলেন। এনএলডি জানিয়েছে, "সু চির সঠিক চিকিৎসা খুবই জরুরি হয়ে পড়েছে, তার শারীরিক অবস্থা নিয়ে তারা বেশ উদ্বিগ্ন।" গত ১৯ বছরের মধ্যে ১৩ বছর সু চিকে কোনো না কোনোভাবে বন্দিজীবন কাটাতে হয়েছে। এখন নতুন অভিযোগে আবার যদি তার সাজা হয় তাহলে তার স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বেগের কারণ আছে বলে আশঙ্কা করছে তার সমর্থকরা। গৃহবন্দিত্বের আইন ভঙ্গের অভিযোগে দোষী প্রমাণিত হলে সু চির তিন থেকে পাঁচ বছরের জেল হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯০৪ ঘ.