সিঙ্গাপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস শনিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু শক্তি অর্জন মেনে নেবে না যুক্তরাষ্ট্র।
এশিয়া অঞ্চলের নিরাপত্তা নিয়ে সিঙ্গাপুরে প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে গেটস বলেন, পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মকাণ্ডের ফলে এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যেতে পারে।
তিনি বলেন, "পরমাণু সক্ষমতা অর্জনের মাধ্যমে উত্তর কোরিয়া ওই অঞ্চলে বা আমাদের ওপর ধ্বংসাত্মক হামলার চেষ্টা করলে আমরা চুপ করে বসে থাকব না।"
"উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আমরা মেনে নেব না।"
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, উত্তর কোরিয়া যদি দেশের বাইরে পরমাণুসামগ্রী পাচার করে তাহলে এর পরিপূর্ণ দায় পিয়ংইয়ংকেই নিতে হবে।
তিনি বলেন, "পরমাণু অস্ত্র বা সামগ্রী উত্তর কোরিয়া কোনো দেশে বা ভূখণ্ডে পাচার করলে সেটাকে যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্রদের জন্য গুরুতর হুমকি হিসেবেই বিবেচনা করা হবে।"
উত্তর কোরিয়ার সা
bdnews24