২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান চীনা জেনারেলের

চীনের সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান জেনারেল মা জিয়াওশিয়ান উত্তর কোরিয়ার প্রতি পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে দেশটি পারমাণবিক পরীক্ষা চালানোর প্রেক্ষাপটে তিনি এই অঞ্চলের সব দেশকে শান্ত থাকতেও বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

সিঙ্গাপুর,মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়র্টাস)--- চীনের সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান জেনারেল মা জিয়াওশিয়ান উত্তর কোরিয়ার প্রতি পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে দেশটি পারমাণবিক পরীক্ষা চালানোর প্রেক্ষাপটে তিনি এই অঞ্চলের সব দেশকে শান্ত থাকতেও বলেছেন। চীনের গণমুক্তি ফৌজের উপপ্রধান জিয়াওশিয়ান শনিবার বলেন, "আমরা আশা করছি সংশ্লিষ্ট সব পক্ষ মাথা ঠাণ্ডা রেখে সমস্যা সমাধানের উদ্যোগ নেবে।" সিঙ্গাপুরে এশিয়ান প্রতিরক্ষা মন্ত্রিপর্যায়ের এক বৈঠকে তিনি একথা বলেন। জিয়াওশিয়ান আরও বলেন "আমরা দৃঢ়ভাবে পরমাণু অস্ত্র বিস্তারের বিরোধিতা করি। এই বিষয়ে আমরা অবিচল অবস্থানে রয়েছি। আমরা চাই, কোরীয় উপদ্বীপ পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার দিকে সরে আসবে।" এদিকে দক্ষিণ কোরিয়া বলছে, কোরীয় উপদ্বীপ বিভক্তকারী বিরোধপূর্ণ সমুদ্রসীমা থেকে চীনা মাছ ধরার নৌকাগুলো সরে যেতে শুরু করেছে। একে তারা উত্তর কোরিয়ার নতুন কোনো পদক্ষেপ নেওয়ার লক্ষণ বলে মনে করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৬২২ ঘ.