২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সয়ুজ মহাকাশ স্টেশনে ভিড়েছে

রাশিয়ার মহাকাশযান সয়ুজ টিএমএ-১৫ শুক্রবার সফলভাবে আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এ ভিড়েছে। রাশিয়ার মিশন নিয়ন্ত্রণ কক্ষের মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 09:14 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

মস্কো, মে ৩০ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়র্টাস) - রাশিয়ার মহাকাশযান সয়ুজ টিএমএ-১৫ শুক্রবার সফলভাবে আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এ ভিড়েছে। রাশিয়ার মিশন নিয়ন্ত্রণ কক্ষের মুখপাত্র একথা জানিয়েছেন। মুখপাত্র ভেলারি লিনডিন বলেন, "স্টেশনে ভেড়ার কাজটি স্বয়ংক্রিয়ভাবে এবং কোন সমস্যা ছাড়াই হয়েছে।" তিনি আরও জানান, "সবকিছুই সাবলীল ও বেশ ভালোভাবেই হয়েছে।" সয়ুজ রকেটে তিন ক্রুকে নিয়ে মহাকাশ স্টেশনটিতে গেল। এরা হলেন, বেলজিয়ামের উইনি ফ্রাঙ্ক, কানাডার রবার্ট থিরস্ক ও রাশিয়ার রোমান রোমানেনকো। এরা আইএসএস'এ আগে থেকে অবস্থান করা তিনজনের সঙ্গে স্থায়ী ক্রু হিসেবে যোগ দেওয়ায় স্টেশটির স্থায়ী ক্রুর সংখ্যা দ্বিগুণ হয়ে প্রথমবারের মতো ছয়জনে দাঁড়াচ্ছে। এরা যোগ দিচ্ছেন রাশিয়ার গেনেডি পাদাল্কা, যুক্তরাষ্ট্রের নভোচারী মাইকেল ব্যারাট এবং জাপানের কোইচি ওয়াকাতা'র সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৫১৯ ঘ.