২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ বছর পর রোজা লুক্সেমবার্গ

বিপ্লবী রোজা লুক্সেমবার্গকে শ্রদ্ধা জানাতে এতদিন যে কবরে ফুল দিয়ে আসছেন লাখো অনুসারিরা তাতে সমাহিত মৃতদেহটি হয়তো তারই নয়। বার্লিনের একটি হাসপাতালের বেসমেন্টে পাওয়া অজ্ঞাতপরিচয় একটি মৃতদেহকে ৯০ বছর আগে খুন হওয়া লুক্সেমবার্গের বলেই মনে করছে জার্মান কর্তৃপক্ষ। বিবিসি অবলম্বনে লিখেছেন আহমেদ মুনীরুদ্দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

বার্লিন, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - বার্লিনের একটি হাসপাতালের বেসমেন্টে পাওয়া অজ্ঞাতপরিচয় একটি মৃতদেহকে ৯০ বছর আগে নিহত পোলিশ-জার্মান বিপ্লবী রোজা লুক্সেমবার্গের বলে মনে করছে জার্মান কর্তৃপক্ষ। বার্লিনের শ্যারিত হাসপাতালের একজন প্যাথোলজিস্ট জার্মান সাময়িকী ডার স্পাইগেল-কে বলেন, বামপন্থি বিপ্লবী লুক্সেমবার্গের সঙ্গে মস্তকবিহীন ওই মৃতদেহটির "অবাক হওয়ার মতো সাদৃশ্য" রয়েছে। পোল্যান্ডে জন্মগ্রহণকারী এই মার্ক্সবাদী তাত্ত্বিক-রাজনৈতিক নেত্রী মাত্র ৪৭ বছর বয়সে ১৯১৯ সালে জার্মানির ডানপন্থি আধাসামরিক বাহিনীর হাতে নিহত হন। মৃত্যুর পর তার মৃতদেহটি একটি বরফজমা খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল বলে বিশ্বাস করা হয়। মৃত্যুর মাসখানেক পর ওই এলাকা থেকে উদ্ধার করা একটি মৃতদেহকে লু