জাতিসংঘ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় তামিল টাইগার গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধে ঠিক কতোজন বেসামরিক লোক নিহত হয়েছে বিশ্ববাসী হয়তো কখনোই সেই প্রকৃত সংখ্যাটি জানতে পারবে না। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের দায়িত্বে থাকা আন্ডার সেক্রেটারি জেনারেল জন হোমস্ শুক্রবার একথা বলেছেন।
বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলোর তীব্র বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল শ্রীলংকায় বেসামরিক মৃত্যুর বিষয়ে তদন্ত না করার সিদ্ধান্ত নেয় গত সপ্তাহে।
জাতিসংঘ বিশ্বাস করে শ্রীলংকায় তামিল টাইগারদের সঙ্গে প্রায় ২৬ বছর ধরে চলা যুদ্ধে ৮০,০০০ থেকে ১,০০,০০০ লোক নিহত হয়েছে। দ্বীপদেশটির উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৮৩ সাল থেকে পুরোমাত্রার সশস্ত্র সংগ্রাম শুরু করে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই)।
গত দু'বছর ধরে এলটিটিই'র নিয়ন্ত্রণাধীন এলাকা পুনর্দখল করে নিয়ে তাদের ক্রমাগত উত্তরাঞ্চলে কোনঠাসা করে ফেলতে থাকে দেশটির সেনাবাহিনী। কয়েক মাস ধরে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেখানে বেসামরিক লোকের মৃত্যুর সংখ্যা ভয়াবহ মাত্রায় বেড়ে যেতে থাকলে যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক স
bdnews24