২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শাস্তি দিলে ব্যবস্থা নেওয়ার হুমকি উত্তর কোরিয়ার

এ সপ্তাহে পরমাণু বোমা পরীক্ষা চালানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংকে শাস্তি দিলে 'আত্মরক্ষামূলক পদক্ষেপ' নেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

সিউল, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এ সপ্তাহে পরমাণু বোমা পরীক্ষা চালানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংকে শাস্তি দিলে 'আত্মরক্ষামূলক পদক্ষেপ' নেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার একথা বলেছেন। নিরাপত্তা পরিষদ কোনওরকম বৈরি ব্যবস্থা নিলে ১৯৫০-৫৩ সালে কোরিয়া যুদ্ধের সময়কার যুদ্ধবিরতির অবসান ঘটবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং ইতোমধ্যেই ওই যুদ্ধবিরতি অকার্যকর বলে জানিয়েছে। উত্তর কোরিয়া সোমবার ভূগর্ভে পরমাণু বোমা পরীক্ষাসহ স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। মঙ্গলবার আরও দুটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এর নিন্দা জানিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবনা আনার পদক্ষেপ নেয়। উত্তর কোরিয়ার মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, "জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরও উস্কানি দিলে আমাদের অতিরিক্ত আত্মরক্ষামূলক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।" কোরিয়া যুদ্ধের সময়কার যুদ্ধবিরতির কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, "জাতিসংঘের যে কোনও বৈরি ব্যবস্থাই আর্মিস্টিস এগ্রিমেন্টের অবসান ঘটাবে।" মুখপাত্র আরও বলেন, স্বার্বভৌম দেশ হিসাবে উত্তর কোরিয়ার আন্তর্জাতিক প্রটোকল লঙ্ঘন না করে ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমা পরীক্ষা চালানোর অধিকার আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৯ ঘ.