২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবেরিয়ায় এক 'পশুকন্যা' উদ্ধার

রাশিয়ার সাইবেরিয়ায় পাঁচ বছরের একটি মেয়ে জন্মের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় একদল কুকুর ও বেড়ালের মধ্যে বেড়ে উঠায় আচরণ ও স্বভাবে তাদের মতোই হয়ে গেছে। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে মানব হেফাজতে নেওয়ার পর মনোবিজ্ঞানীরা তার চিকিৎসা শুরু করেছে। রুশ পুলিশ বুধবার এই কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

মস্কো, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়ার সাইবেরিয়ায় পাঁচ বছরের একটি মেয়ে জন্মের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় একদল কুকুর ও বেড়ালের মধ্যে বেড়ে উঠায় আচরণ ও স্বভাবে তাদের মতোই হয়ে গেছে। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে মানব হেফাজতে নেওয়ার পর মনোবিজ্ঞানীরা তার চিকিৎসা শুরু করেছে। রুশ পুলিশ বুধবার এই কথা জানিয়েছে। পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, সাইবেরিয়ার চিতা শহরে একটি ফ্ল্যাটের ভিতর কয়েকটি কুকুর ও বেড়ালের সাহচর্যে পুরোটা জীবন কাটিয়েছে মেয়েটি। তার কথা বলা শেখা হয়নি। কখনো বাইরের দুনিয়া দেখেনি সে। পুলিশ ফ্ল্যাটটিতে ঢুকে তাকে কোলে তুলে নিতে গেলে সে কুকুরের মতো আচরণ করতে থাকে। বিবৃতিতে বলা হয়, "উদ্ধারের সময় মেয়েটির পরনে ছিল জীর্ণ এক টুকরো কাপড়। কখনো গোসল করার সুযোগ হয়নি তার। লোকজনকে দেখেই সে লাফালাফি শুরু করে।" প্রচণ্ড শীতের সাইবেরিয়ার ওই ফ্ল্যাটটিতে ছিল না ঘর রাখার ব্যবস্থা, পানি বা টয়লেট। পুলিশের একজন মুখপাত্র বলেন, মেয়েটিকে নাতাশা নামে ডাকা হচ্ছে। তাকে একটি এতিমখানায় রেখে মনোবিজ্ঞানীরা পরীক্ষা করছেন। তার মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে তার বাবার হদিশ পাওয়া যায়নি। তিনি জানান, শিশুটিকে দুই বছর বয়সের মনে হলেও প্রকৃত বয়স পাঁচ। সে চামচ দিয়ে খাবার খেতে চাচ্ছে না এবং ভাবভঙ্গী করছে তার সাবেক সঙ্গীদের মতোই। তার কক্ষ থেকে দেখভালকারীরা বের হওয়া মাত্রই মেয়েটি দরজার ওপর লাফ দিয়ে পড়ে এবং ঘেউ ঘেউ শব্দ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০৫ ঘ.