২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পেশোয়ারে বিস্ফোরণ, কয়েকজন আহত

পাকিস্তানের পেশোয়ারে বৃহস্পতিবার বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছে। লাহোরে আত্মঘাতী গুলি ও বোমা হামলায় ২৪ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হওয়ার একদিন পর পেশোয়ারে এই বিস্ফোরণ ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 01:08 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

পেশোয়ার, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পেশোয়ারে বৃহস্পতিবার বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছে। লাহোরে আত্মঘাতী গুলি ও বোমা হামলায় ২৪ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হওয়ার একদিন পর পেশোয়ারে এই বিস্ফোরণ ঘটল। নগরীর অধিবাসী তাহির আলি শাহ রয়টার্সকে টেলিফোনে বলেন, " আমি ১৫ জন আহতকে মাটিতে পড়ে থাকতে দেখেছি।" পাকিস্তানের তালেবানরা লাহোর হামলার দায় স্বীকার করেছে। সোয়াতে পাকিস্তান সরকারের তালেবান বিরোধী অভিযানের প্রতিশোধ হিসাবেই ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ ঘ.