মুম্বাই, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্কার বিজয়ী চলচ্চিত্র 'স্লামডগ মিলিওনিয়ার এর বস্তিবাসী শিশু তারকার জন্য ফ্ল্যাট কিনেছে ছবিটির নির্মাতারা।
শিশু অভিনেতা আজহারুদ্দিন এবং রুবিনা আলি মুম্বাইয়ের যে বস্তিতে বাস করত সম্প্রতি তা ভেঙে দিয়েছে নগর কর্তৃপক্ষ। এই খবর পেয়ে মুম্বাইতে উড়ে আসেন ছবির পরিচালক ড্যানি বোয়েল এবং প্রযোজক ক্রিস্টিয়ান কুলসন।
ইসমাইল এবং রুবিনাকে জড়িয়ে ধরে বোয়েল বলেন, "ইসমাইলের জন্য একটি বাড়ি কেনা হয়েছে। রুবিনার জন্যও শিগগির বাড়ি কেনা হবে।
৯ বছরের ইসমাইল ছবিতে শিশু চরিত্র সেলিম এবং লতিকার ভূমিকায় অভিনয় করে রুবিনা।
ছবিটি ব্যবসাসফল হওয়া সত্ত্বেও বস্তিবাসী এই শিশু অভিনেতাদের জন্য কিছু না করার কারণে সমালোচনার মুখে পড়েন বোয়েল। তিনি এদের পরিবারের প্রত্যাশা বাড়িয়ে দেওয়ার জন্য গণমাধ্যমের সমালোচনা করেছেন।
বোয়েল বলেন, "অবশ্যই গণমাধ্যমই আজকের এই অবস্থা সৃষ্টি করেছে। তাদের এক রঙিন জগতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। এতে তারা ধরে নিয়েছে তাদের জীবন আমূল পাল্টে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/এমএইচবি/২১৩৩ ঘ.
bdnews24