২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে সয়ুজের যাত্রা

তিন নভোচারীকে নিয়ে রাশিয়ার মহাকাশযান সয়ুজ বুধবার মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বাইকোনুর উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

করোলিয়ভ, রাশিয়া, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিন নভোচারীকে নিয়ে রাশিয়ার মহাকাশযান সয়ুজ বুধবার মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বাইকোনুর উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছে। তিন নভোচারী হচ্ছেন বেলজিয়ামের ফ্রাঙ্ক ডি উইনি, কানাডার রবার্ট থ্রিস্ক ও রাশিয়ার রোমান রোমানেনকো। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সয়ুজ পৌঁছানোর পর প্রথমবারের মতো সেখানে নভোচারীর সংখ্যা ছয়ে দাঁড়াবে। মস্কোর বাইরে নিয়ন্ত্রণ কক্ষ থেকে এক কর্মকর্তা জানান, কাজাখস্তানে রাশিয়ার রকেট উৎক্ষেপণ কেন্দ্র বাইকোনুর থেকে নির্ধারিত সময়েই মহাকাশযানটি যাত্রা করেছে। তিনি বলেন, 'সয়ুজ টিএমএ-১৫ নিরাপদেই নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।' তিনি এ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের সবাই হর্ষধ্বনি দিয়ে উঠেন। মহাকাশযানটি আগামী শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সঙ্গে যুক্ত হবে। সেখানে আগে থেকেই আছেন তিন নভোচারী: রাশিয়ার গেন্নাদি পাদালকা, যুক্তরাষ্ট্রের মাইকেল ব্যারাট এবং জাপানের কোইচি ওয়াকাতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮২৪ ঘ.