শরিকদের নিয়ে মন্ত্রিসভার আকার বাড়ালেন মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার তার মন্ত্রিসভায় নতুন ৩৮ সদস্যের নাম ঘোষণা করেছেন। এদের মধ্যে ১৪ জন পূর্ণমন্ত্রী।
নয়াদিল্লি, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার তার মন্ত্রিসভায় নতুন ৩৮ সদস্যের নাম ঘোষণা করেছেন। এদের মধ্যে ১৪ জন পূর্ণমন্ত্রী।
নতুন সদস্যদের মধ্যে আছেন কংগ্রেস জোটের বিভিন্ন শরিক দলের নেতারা। এদের মধ্যে তিনজন ডিএমকে দলের এবং একজন ন্যাশনাল কনফারেন্স পার্টির।
গত শুক্রবার মনমোহনসহ তার মন্ত্রিসভার ১৯ সদস্য শপথ নেন। সব মিলিয়ে ভারতে এখন মন্ত্রিসভার সদস্য ৫৭ জন।
নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে এখনো দপ্তর বণ্টন করা হয়নি।
নির্বাচনের পর মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিয়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হওয়ায় ডিএমকে জানিয়েছিল তারা সরকারে যোগ দেবে না। তবে তারা বাইরে থেকে জোট সরকারকে সমর্থন দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৭৪৮ ঘ.
