ইয়াঙ্গুন, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির বাড়িতে অনুপ্রবেশকারী মার্কিন নাগরিক জন ইয়েত্তাকে বুধবার কুখ্যাত ইনসেইন কারাগারে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ওদিকে, একইদিনে সু চির মুক্তির জন্য ইয়াঙ্গুনে দলীয় কার্যালয়ে পায়রা উড়িয়ে বিশেষ প্রার্থনা সভায় অংশ নিয়েছে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি'র (এনএলডি) নেতাকর্মীরা।
এনএলডি নেতা উ ওহন কায়িং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "আমরা অবিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তি চাই।" এসময় শাদা পোশাকের পুলিশ সভাস্থলটির ওপর নজর রাখছিল।
২৭ মে বুধবার সু চির সর্বশেষ গৃহবন্দি অবস্থার ছয় বছর পূর্ণ হয় এবং একইসঙ্গে এ দিনটিই ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে এনএলডির বিজয়ের দিন হওয়ায় দলের কর্মী সমর্থকরা দিনটিকে বিশেষভাবে উদযাপন করছে।
গত মঙ্গলবার মিয়ানমারের সামরিক জান্তা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ৬৩ বছর বয়সী সু চির গৃহবন্দি আদেশ প্রত্যাহার করে নিলেও বিচারের জন্য তাকে এখন ইনসিয়েন কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
৫৩ বছর বয়সী আমেরিকান জন ইয়েত্তা বুধবার এ বিচার প্রক্রিয়ার অষ্টম দিনে আদালতে সাক্ষ্য দিবেন বলে আশা করা হচ্ছে।
এ বিচারকে আগামী বছর মিয়ানমারের সাধারণ নির্বাচনের সময় সু চিকে আটক রাখার কূটকৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ান জোটসহ প্রাচ্য ও পাশ্চাত্যের অনেক দেশ ও মানবাধিকার সংগঠন এ বিচারের নিন্দা জানিয়েছ। সর্বশেষ মঙ্গলবার বিশ্ব স
bdnews24