২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চি'র নিঃশর্ত মুক্তি চাইলেন বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারের সামরিক জান্তার প্রতি দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি-কে "অবিলম্বে এবং নিঃশর্তভাবে" মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 09:36 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ওয়াশিংটন, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারের সামরিক জান্তার প্রতি দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি-কে "অবিলম্বে এবং নিঃশর্তভাবে" মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার। (আরও তথ্যসহ) এক বিবৃতিতে ওবামা বলেন, "আমি দৃঢ়ভাবে তার গৃহবন্দিত্ব ও আটকাদেশের নিন্দা জানাই, যা বিশ্বজুড়েই নিন্দিত হচ্ছে।" নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ৬৩ বছর বয়সী সু চি গত ৬ বছর গৃহবন্দি অবস্থায় ছিলেন। এই গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গত ২৫ মে সরকার তার গৃহবন্দিত্বের আদেশ তুলে নিলেও গৃহবন্ধি থাকার শর্তভঙ্গের অভিযোগে বিচার চলায় তাকে আটক রাখা হয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এ বিচারের নিন্দা জানিয়েছে। মে মাসের শুরুর দিকে এক আমেরিকানকে তার বাড়িতে থাকতে দেওয়ার কারণে সু চির বিরুদ্ধে গৃহবন্ধি থাকার শর্তভঙ্গের মামলা করে মিয়ানমারের সামরিক জান্তা। বাড়ির সামনের লেক সাঁতরে পার হয়ে নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে সু চি'র বাড়িতে ঢোকেন ওই আমেরিকান। এ ঘটনায় সু চি ও তার সঙ্গে বাড়িতে অবস্থানকারী দুই নারী সহযোগীর বিরুদ্ধে মামলাটি করা হয়। দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে সু চি'র। ওবামা বলেন, "আমি ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি মহাসচিব এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি কে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য বার্মার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।" আগে বার্মা নামে পরিচিত মিয়ানমারের জান্তা সরকারকে বোঝাতে তিনি একথা বলেন। গত ১৫ মে মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন। ওবামা বলেন, সু চির এ বিচার প্রক্রিয়ায় "আন্তর্জাতিক স