২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগারদের পুনর্বাসন কিংবা বিচার করবে শ্রীলংকা

শ্রীলংকা যুদ্ধের পর জেরার মুখে পড়েছে ৯ হাজারেরও বেশি তামিল টাইগার। এদের মধ্যে বেশির ভাগ তামিল টাইগারকেই পুনর্বাসন করা হবে। শ্রীলংকার সেনাবাহিনী মঙ্গলবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 10:05 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ভাভুনিয়া, মে ২৭, (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকা যুদ্ধের পর জেরার মুখে পড়েছে ৯ হাজারেরও বেশি তামিল টাইগার। এদের মধ্যে বেশির ভাগ তামিল টাইগারকেই পুনর্বাসন করা হবে। শ্রীলংকার সেনাবাহিনী মঙ্গলবার একথা বলেছে। বাকী ২ হাজারের বেশির বেশির ভাগ আত্মস্বীকৃত তামিল টাইগারের বিচার করা হতে পারে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, "তারা অস্ত্র হাতে নিয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে লড়েছে। সুতরাং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পুনর্বাসন করতে হবে।" তিনি সাংবাদিকদের বলেন, "তামিল টাইগারদের আলাদা করা এবং পুনর্বাসনের পক্রিয়া শুরু হয়ে গেছে। প্রত্যেককেই বিচারের আওতায় আনা হচ্ছে।" তিনি আরও বলেন, লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিইি)'র অস্ত্র বহনের প্রশিক্ষণপ্রাপ্ত যে কাউকেই যোদ্ধা বলে গণ্য করা হবে। নানায়াক্কারা জানান, "শ্রীলংকার বিভিন্ন স্থানে লড়াই শুরুর পর থেকে এলটিটিই'র আত্মস্বীকৃত ক্যাডারের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১০০ জনে। এদের মধ্যে ৭ হাজার জনকে আমরা আইনি প্রক্রিয়ার পর পুনর্বাসনের জন্য কল্যাণ শিবিরগুলোতে পাঠিয়েছি। আর অন্যান্যরা এখনও আদালতের বিচার প্রক্রিয়ার মুখে আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১১ ঘ.