২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬টি দেশে ১৩হাজার মানুষ এইচ১এন১ ফ্লু আক্রান্ত: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার জানিয়েছে, সোয়াইন ফ্লু নামে পরিচিতি লাভ করা নতুন এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ১৩,০০০ জনে পৌঁছেছে। তবে, সংক্রমণ হয়েছে এমন দেশের সংখ্যা ৪৬টিতে স্থিতিশীল রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

জেনেভা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার জানিয়েছে, সোয়াইন ফ্লু নামে পরিচিতি লাভ করা নতুন এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ১৩,০০০ জনে পৌঁছেছে। তবে, সংক্রমণ হয়েছে এমন দেশের সংখ্যা ৪৬টিতে স্থিতিশীল রয়েছে। জাতিসংঘ সংস্থাটি প্রকাশিত সর্বশেষ তথ্যবিবরণীতে জানায়, নিজেদের গবেষণাগারে ১২,৯৫৪ জনের এই ভাইরাসে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে তারা। এই ফ্লু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। ফ্লুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেক্সিকো। শুধু মেক্সিকোতেই মারা গেছে ৮০ জন। মেক্সিকোর পর সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে, সেখানে মারা গেছেন ১০জন। এছাড়া, কানাডা ও কোস্টারিকায় মারা গেছেন একজন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বাতাসে ছড়িয়ে পড়তে সক্ষম এ ভাইরাসটি এখন পর্যন্ত আফ্রিকা ছাড়া বিশ্বের আর সব অঞ্চলেই সংক্রমিত হয়েছে। উত্তর আমেরিকার পর জাপান, ব্রিটেন এবং স্পেনে এর সংক্রমণ সবচেয়ে বেশি। তাইওয়ানে এইচ১এন১ ভাইরাস সংক্রমণের একটি ঘটনা নিশ্চিত হওয়া গেছে। তবে তাইওয়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য না হওয়ায় জাতিসংঘ সংস্থাটি তাদের বৈশ্বিক সংক্রমণের হিসাবে তাইওয়ানকে গণনায় আনলেও সংক্রমণের শিকার দেশগুলোর তালিকায় এর নাম নেই। চীন নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করলেও তাইওয়ান দ্বীপটি এখনও স্ব-শাসিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৫ ঘ.