২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াতে আটকা পড়া পাকিস্তানিরা বিপর্যয়ের মুখে

সোয়াত উপত্যকায় তালেবান বিরোধী সেনা অভিযানে আটকা পড়া পাকিস্তানিরা বিপর্যয়ের মুখে রয়েছে। তাদেরকে বের হয়ে আসতে দেওয়া এবং তাদের জন্য সাহায্য সরবরাহ প্রবেশের সুযোগ করে দিতে কর্তৃপক্ষের কারফিউ তুলে নেওয়া উচিত। যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার গ্র"প 'হিউম্যান রাইটস ওয়াচ' একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ইসলামাবাদ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোয়াত উপত্যকায় তালেবান বিরোধী সেনা অভিযানে আটকা পড়া পাকিস্তানিরা বিপর্যয়ের মুখে রয়েছে। তাদেরকে বের হয়ে আসতে দেওয়া এবং তাদের জন্য সাহায্য সরবরাহ প্রবেশের সুযোগ করে দিতে কর্তৃপক্ষের কারফিউ তুলে নেওয়া উচিত। যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার গ্র"প 'হিউম্যান রাইটস ওয়াচ' একথা বলেছে। ইসলামাবাদের ১২০ কিলোমিটার উত্তরপশ্চিমের সোয়াত উপত্যকার তালেবান ঘাঁটিতে সেনা অভিযান শুরুর পর থেকে সরকারি হিসাব অনুযায়ী, ২৩ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। তারপরও সোয়াতে আরও ২ লাখ লোক আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। আটকা পড়া লোকজন খাবার, পানি ও ওষুধের মারাত্মক সঙ্কটে পড়েছে। ফলে বড় ধরনের মানবিক সঙ্কট দেখা দিয়েছে। 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডব্লিউ) একথা বলেছে। এইচআরডব্লিউ'র এশিয়া ডাইরেক্টর ব্য্রাড এডামস বলেন, "সোয়াত অভিযানে আটকে পড়া লোকজন বিপর্যয়ের মুখে রয়েছে।" পাকিস্তানের সেনাবাহিনী সোয়াতে গত সপ্তাহ থেকে বহাল কারফিউ তুলে না নেওয়া পর্যন্ত এ বিপর্যয় এড়ানো যাবে না বলে জানান তিনি। মঙ্গলবার একটি বিবৃতিতে এডামস বলেন, তালেবানদের পরাজিত করার অজুহাতে সরকার স্থানীয় লোকজনকে খাবার, পানি এবং ওষুধের অভাবের মধ্যে ফেলে রাখতে পারে না। এইচআরডব্লিউ বলেছে, তারা সেনাবাহিনীর গোলা ও বোমা বর্ষণে প্রতিনিয়তই বেসামরিক নাগরিক হতাহতের খবর পাচ্ছেন। এডামস বলেন, "সোয়াতে অবিলম্বে মানুষের দূর্ভোগ দূর করতে পকিস্তান সরকারের উচিত খাবার, পানি ও ওষুধ সরবরাহসহ সব ধরনের সম্ভাব্য পদক্ষেপ নেওয়া।" তিনি বলেন, উভয় পক্ষেরই উচিত লোকজনদের বেরিয়ে আসার সুযোগ করে দেওয়ার পাশাপাশি মানবিক ত্রাণ সংস্থাগুলোকে ওই এলাকায় প্রবেশের সুযোগ করে দেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ ঘ.