সউল, মে ২৬ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের পরমাণু বোমা পরীক্ষার নিন্দা জানানোর কয়েক ঘন্টা পর মঙ্গলবার আরও দুটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে অভিযোগ করে উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলীয় পরমাণু স্থাপনা থেকে দুটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এবং অন্যটি ভূমি থেকে জাহাজে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। এগুলোর পাল্লা ১৩০ কিলোমিটার (৮০ মাইল)।
দক্ষিণ কোরিয়া ও জাপান উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি বলে এর নিন্দা করেছে। উত্তর কোরিয়ার পরমাণু বোমা পরীক্ষার পর নিরস্ত্রীকরণ বিষয়ক জাতিসংঘ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ইম হান-তাউক পিয়ংইয়ংকে 'স্পষ্ট এবং কড়া বার্তা' দেওয়ার জন্য আন্তর্জাতিক স
bdnews24