চণ্ডীগড়, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক 'দলিত' শিখ গুরুর হত্যাকাণ্ডের জেরে ভারতের পাঞ্জাবে সোমবারের দাঙ্গায় কমপক্ষে ২ জন নিহত হয়েছে।
ওদিকে, সহিংসতা দ্বিতীয় দিনে গড়িয়ে পাঞ্জাবে ট্রেন চলাচল অচল হয়ে পড়ায় পাশ্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যে প্রায় ৮,০০০ ট্রেনযাত্রী আটকা পড়ে আছে।
কয়েক হাজার বিক্ষুব্ধ শিখ সোমবার পাঞ্জাবের বিভিন্ন স্থানে ট্রেন, বাসসহ অন্যান্য যানবাহন এবং দোকানপাটে ভাঙচুর চালানো ও অগ্নিসংযোগের পর রাজ্যজুড়ে কারফিউ জারি করা হয় এবং সহিংসতার শিকার এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে, মঙ্গলবার কিছু কিছু স্থানে কারফিউ শিথিল করা হচ্ছে।
সোমবারের দাঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলন্ধর শহরটি। সেখানে একটি যাত্রীবাহী ট্রেন থেকে যাত্রীদের জোর করে নামিয়ে ট্রেনটিতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিখরা। বিক্ষোভকারীরা রাজ্যের মহাসড়কগুলো অবরোধ করে রেখেছে।
বিক্ষোভকারী শিখদের অধিকাংশই দলিত বা 'অস্পৃশ্য' স
bdnews24