ভিয়েনা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - ভিয়েনার একটি শিখ মন্দিরে রোববারের হামলায় গুলিবিদ্ধ দুই শিখ ধর্মগুরুর একজন মারা গেছেন। সন্ত রমা আনন্দ নামের ওই শিখ গুরু সোমবার সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অস্ট্রিয়ার পুলিশ একথা জানিয়েছে। ওদিকে ভিয়েনার সহিংসতার জের ধরে ভারতের পাঞ্জাবে শিখ গ্র"পগুলোর মধ্যে সোমবার সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩০ ঘ.
bdnews24