২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান-পাকিস্তান গ্যাস রপ্তানি চুক্তি স্বাক্ষর

ইরান থেকে পাকিস্তানে গ্যাস রপ্তানির লক্ষ্যে রোববার একটি চুক্তির রূপরেখা স্বাক্ষর করেছে দুই দেশ। পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক ত্রিদেশীয় সম্মেলনে যোগ দিতে তেহরান যাওয়ার পর এ রূপরেখা স্বাক্ষরিত হয়। ইরানের বার্তা সংস্থাগুলো একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 07:03 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

তেহরান, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরান থেকে পাকিস্তানে গ্যাস রপ্তানির লক্ষ্যে রোববার একটি চুক্তির রূপরেখা স্বাক্ষর করেছে দুই দেশ। পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক ত্রিদেশীয় সম্মেলনে যোগ দিতে তেহরান যাওয়ার পর এ রূপরেখা স্বাক্ষরিত হয়। ইরানের বার্তা সংস্থাগুলো একথা জানিয়েছে। (আরও তথ্যসহ) ইরান থেকে পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত পাইপলাইনে গ্যাস রপ্তানির এ প্রকল্প 'শান্তির পাইপলাইন' নামে পরিচিত। তবে ভারত ৭ শত কোটি ডলারের এ প্রকল্পে যোগ দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত করেনি। ভারত বলেছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ভিত্তিতে গ্যাস ট্রানজিট খরচের চুক্তির পরই এতে যোগ দেবে তারা। গত বছরের ডিসেম্বরে এ প্রকল্পে গ্যাসের দাম নির্ধারণ প্রক্রিয়া এবং নতুন দাম পর্যালোচনা ব্যবস্থার বিষয়ে একমত হয় ইরান ও পাকিস্তান। এর আগে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে ২০০৬ সালে এ প্রকল্পের শর্তাবলী প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল। ইরানি গণমাধ্যম জানায় শুক্রবার তেহরানে নতুন দফায় আলোচনা শুরু করে পাকিস্তান ও ইরান। একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে তারা জানিয়েছিল দুই দিনের আলোচনায় চুক্তিটি চূড়ান্ত করার দিনক্ষণ ঠিক করার কথা রয়েছে। তবে, ইরানের ফার্স (এফএআরএস) বার্তা সংস্থাটির রোববারের প্রতিবেদনে এবং তেল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (এসএইচএএনএ) প্রকাশিত খবরে স্পষ্ট হওয়া যায়নি যে চুক্তিটি চূড়ান্ত করার আগে অমীমাংসীত ইস্যুগুলো সমাধা করা সম্ভব হবে কি না। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভূ-গর্ভস্থ গ্যাস মজুদের ওপর দাঁড়িয়ে থাকা ইরান যে পরিমাণ গ্যাস রপ্তানি করে তার প্রায় সমপরিমাণ গ্যাসই তাকে আমদানি করতে হয়। তেহরানের গ্যাস রপ্তানি পরিকল্পনায় বিঘ