সিউল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া সোমবার সফলভাবে পরমাণু পরীক্ষা চালানোর দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, "সর্বান্তকরণে আত্মরক্ষার প্রত্যয়ে নিজেদের পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ২৫ মে আরও একটি ভূ-গর্ভস্থ পরমাণু পরীক্ষা চালিয়েছে (উত্তর কোরিয়া)।" আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০০৬ সালের অক্টোবরে প্রথম পরমাণু পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১০৩৯ ঘ.
bdnews24