২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বাহিনী আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়ক নয়: ইরান

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে এ অঞ্চলে বিদেশি সেনা মোতায়েন করা হলেও, শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য তারা বেশিকিছু করতে পারেনি। ইরানের রাজধানী তেহরানে রোববার অনুষ্ঠিত ইরান, পাকিস্তান ও আফগানিস্তান শীর্ষ সম্মেলনে আহমাদিনেজাদ একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

তেহরান, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে এ অঞ্চলে বিদেশি সেনা মোতায়েন করা হলেও, শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য তারা বেশিকিছু করতে পারেনি। ইরানের রাজধানী তেহরানে রোববার অনুষ্ঠিত ইরান, পাকিস্তান ও আফগানিস্তান শীর্ষ সম্মেলনে আহমাদিনেজাদ একথা বলেন। সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান, আঞ্চলিক নিরাপত্তা ও আফগানিস্তান পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য একদিনের এই সম্মেলন আয়োজন করা হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এতে যোগ দিয়েছেন। এ সম্মেলন এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন তালেবান জঙ্গি দমনে পাকিস্তান ও আফগানিস্তানকে লড়তে হচ্ছে। কঠোর সেনা অভিযান শুরু করেছে পাক সেনাবাহিনী। পাকিস্তান ও ইরানের সঙ্গে সীমান্ত আছে আফগানিস্তানের এবং সেখানে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য এই দেশ দুটির সহযোগিতা খুবই প্রয়োজন। একাধিক বিষয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শত্র"তা থাকলেও আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য তেহরানের সহযোগিতা প্রত্যাশা করে ওয়াশিংটন। বিদেশি সেনা বাড়ানো সত্ত্বেও গত দুই বছরে আফগানিস্তানে তালেবান সহিংসতা বেড়েছে। সম্মেলনে হামিদ কারজাই বলেন, "আমরা যদি পাকিস্তান ও আফগানিস্তানে সন্ত্রাসবাদ সমস্যার সমাধান করতে পারি, তাহলে তখনই এই ধরনের ত্রিদেশীয় সম্মেলন সফল হবে।" সমস্যা আমাদের মধ্য থেকেই ঘটছে। কিন্তু পশ্চিমাবিরোধী মনোভাব পোষণ করে আসা আহমাদিনজাদ তার বক্তব্যে এ অঞ্চলের সমস্যার জন্য বাইরের হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, "এ অঞ্চলের সমস্যা এখানকার দেশ এবং সংস্কৃতি থেকে ভিন্ন এলিয়েনদের কাছ থেকেই সৃষ্টি হচ্ছে।" একথার মধ্য দিয়ে আহমাদিনেজাদ স্পষ্টতই আফগানিস্তান এবং ইরাকে মোতায়েন মার্কিন ও অন্যান্য দেশের সেনাদের প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন। তারা নিজেদের স্বার্থই হাসিল করছে বলে তিনি উল্লেখ করেন। তবে বিদেশি বাহিনীর উপস্থিতি নিয়ে আহমাদিনেজাদের এমন মন্তব্য করলেও বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও ইরানের অভিন্ন স্বার্থ রয়েছে। ওয়াশিংটন আফগানিস্তানে ব্যর্থ হচ্ছে--- ইরান একথা বললেও প্রতিবেশী দেশকে সাহায্য করতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। জারদারি বলেছেন, "সন্ত্রাসবাদ এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়াতে হবে।" গত মাসে কাবুলে এক বৈঠকে এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় কাজ করতে মাসে একবার বৈঠকে বসতে রাজি হয়েছিলেন। যুক্তরাষ্ট্র স