নয়াদিল্লি, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের চেয়ে চীনের দিক থেকে বড় হুমকির মুখে রয়েছে ভারত। কারণ নয়াদিল্লি বেইজিংয়ের সামরিক সক্ষমতা সম্পর্কে খুব বেশি কিছু জানে না। ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ফালি হোমি মেজর এক সাক্ষাতকারে একথা বলেছেন। দি হিন্দুস্তান টাইমস পত্রিকায় রোববার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। (আরও তথ্যসহ)
বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল এ দেশদুটি ১৯৬২ সালে হিমলায় সীমান্ত নিয়ে সংক্ষিপ্ত কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছিল। উভয় দেশই দাবি করে অপরপক্ষ ওই অঞ্চলের বিপুল আয়তনের ভূমি দখল করে রেখেছে। অবশ্য বিরোধপূর্ণ ওই এলাকা জনবসতিশূন্য।
সরকারি তথ্য এবং প্রতিরক্ষা বিভাগের অনুমান অনুসারে পাকিস্তানের চেয়ে তিনগুণেরও বেশি বড় সেনাবাহিনী রয়েছে চীনের। কিন্তু চীনা সামরিক সক্ষমতা নিয়ে খুব বেশি একটা ধারণা নেই বাইরের শক্তিগুলোর।
এটাই ভারতের এয়ার চিফ মার্শাল ফালি হোমি মেজরের উদ্বেগের কারণ। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, "আমরা চীনের প্রকৃত সক্ষমতা সম্পর্কে খুবই কম জানি, তাদের যোদ্ধাদের ক্ষমতা কিংবা সামরিক বাহিনীর পেশাদারিত্ব সম্পর্কেও আমরা জানি না।"
তিনি বলেন, "তারা নিশ্চিতভাবেই বড় হুমকি।"
১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর তিনবার যুদ্ধ লড়েছে পরমাণু অস্ত্র সমৃদ্ধ ভারত ও পাকিস্তান।
স
bdnews24