দামাস্কাস, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলে একটি 'কট্টর' সরকার থাকার কারণে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া লক্ষ্যে পৌঁছাবে কি না তা নিয়ে শনিবার সংশয় প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে, ইহুদি রাষ্ট্রটির সঙ্গে পুনরায় আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করে দেননি তিনি।
আসাদ বলেন, "শান্তি প্রক্রিয়ার ব্যর্থতায় এটা মোটামুটি স্পষ্ট হয়েছে যে ইসরায়েলই এতে বাধা। অবৈধ দখলদারিত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এবং ভূখণ্ডের আসল বাসিন্দাদের এখনও হত্যা করা চালিয়ে যাওয়া একটি রাষ্ট্র কীভাবে শান্তির পথে এগোয় ?"
তিনি বলেন, "কীভাবে একটি দেশ তার ইতিহাসে সবচেয়ে কট্টর সরকার নিয়ে শান্তির সারথি হয়।"
৫৭ জাতি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে বক্তব্য রাখার সময় ইসরায়েলে ডানপন্থি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি ইঙ্গিত করে আসাদ একথা বলেন।
সিরিয়ার রাজধানী দামাস্কাসে ওআইসি'র সম্মেলনে তিনি আরও বলেন, "আমরা আরব জাতিরা এবং বিশেষত সিরিয়া কখনো একটি কৌশলগত লক্ষ্য হিসেবে শান্তি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবো না এবং অবশ্যই অধিকৃত ভূখণ্ডের পুরো প্রত্যাহার চাইব।"
ইরানের পাশাপাশি সিরিয়াও গাজায় ফিলিস্তিনি দল হামাসকে সমর্থন করে। তুরস্কের মধ্যস্থতায় ২০০৮ সালে চারবার ইসরায়েলের সঙ্গে পরোক্ষ শান্তি আলোচনায় অংশ নেওয়া সিরিয়া গাজায় ইসরায়েলে সা
bdnews24