এথেন্স, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোরআন শরীফ 'অবমাননার' প্রতিবাদে গ্রিসের এথেন্সে পার্লামেন্ট ভবনের সামনে শুক্রবার দাঙ্গা পুলিশ ও শতশত মুসলমান বিক্ষোভকারীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ সময় বিক্ষুব্ধ মুসলমানরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। কয়েকজন পুলিশকে লাঠি দিয়ে পেটাতেও দেখা যায়।
পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
মুসলিম ইউনিয়ন অব গ্রিস জানায়, সিরীয় বংশোদ্ভূত এক ব্যক্তির মালিকানাধীন একটি কফিশপে তল্লাশি চালানোর সময় এক পুলিশ কর্মকর্তা একজনের কাছ থেকে কোরআন শরীফ কেড়ে নিয়ে ছিড়ে মেঝেতে ছুড়ে ফেলেন। সজোরে পদাঘাতও করেন কোরআন শরীফে।
এ ব্যাপারে পুলিশ বিভাগীয় তদন্ত শুরু করেছে।
বিক্ষোভে প্রায় দেড় হাজার মুসলমান অংশ নেয়। এ সময় তারা 'আল্লাহ মহান' বলে ধ্বনি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এইচএ/০১১৪ঘ.
bdnews24