মাদ্রিদ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/এএফপি)- নিজেকে 'বিশ্বের প্রবীণতম ইন্টারনেট ব্লগার' হিসেবে দাবিকারী মারিয়া অ্যামেলিয়া লোপেজ বৃহস্পতিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।
স্পেনের গ্যালিসিয়ার সাগরপারের বাড়ি থেকে বছর দুয়েক আগে ব্লগিং শুরু করেছিলেন লোপেজ।
তবে আন্তর্জাতিক বিষয়, স্পেনের রাজনীতি ও বৃদ্ধ বয়স নিয়ে তার পোস্টিংগুলো ফেলে ব্যাপক সাড়া। অল্প দিনেই তিনি পরিণত হন ইন্টারনেট সেলিব্রিটিতে এবং বিশ্বব্যাপী বাড়তে থাকে তার অনুসারী।
জীবনের শেষ দিকে ব্লগে লেখালেখির পরিবর্তে ভিডিওর মাধ্যমেই চিন্তা-ভাবনার প্রকাশ করেতে শুরু করেছিলেন তিনি।
আধুনিক রাজনীতি আর বুড়িয়ে যাওয়া নিয়ে তার বক্তব্যে অনেক ব্লগারকে আকৃষ্ট করলেও ইন্টারনেটের সঙ্গে তার পরিচয় বেশি দিনের নয়।
৯৫ বছর বয়সে প্রথম ইন্টারনেটের সঙ্গে প্রথম পরিচয় ঘটে তার। ৯৫তম জন্মদিনে তার এক নাতি তাকে একটি ব্লগ ( ধসরং৯৫.নষড়মংঢ়ড়ঃ.পড়স ) উপহার দেন।
২০০৬ সালের ২৩ ডিসেম্বর প্রথম এ ব্লগে প্রথম পোস্টিংয়ে তিনি বলেন, "আজ আমার জন্মদিনে নাতি আমাকে এই ব্লগটি উপহার দিয়েছেন।"
গণমাধমে ব্লগটি নিয়ে খবর প্রকাশের পর দ্রুত এর জনপ্রিয়তা বাড়তে থাকে।
১৫ লাখ লোক ব্লগটিতে হিট করে এবং এরই ধারাবাহিকতায় স্পেনের সমাজবাদী প্রধানমন্ত্রী হোসে লুই রডরিগেজ জাপাতেরোর সঙ্গে সাক্ষাৎ লাভের সুযোগ হয় লোপেজের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডব্লিউজেড/এজে/এইচএ/১৪৫৬ ঘ.
bdnews24