কাঠমাণ্ডু, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের পার্লামেন্ট শনিবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে। পার্লামেন্টের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে নেপালে মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ডের পদত্যাগের পর চলমান রাজনৈতিক সংকটের অবসান হল।
যুক্তরাষ্ট্র ও ইইউ দেশগুলো নেপালের বিবাদমান রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে নতুন সরকার গঠনের আহ্বান জানানোর একদিন পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের এই ঘোষণা এল।
পার্লামেন্টের মুখপাত্র মুকুন্দ শর্মা বলেছেন, মাওবাদীরাসহ সর্বদলীয় কমিটি শনিবার বিকাল তিনটায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে রাজি হয়েছে।
ঊর্ধ্বতন মাওবাদী ডেপুটি নারায়ন কাজী শ্রেষ্ঠ বলেছেন, প্রচণ্ড শুক্রবার পার্লামেন্টে ভাষণ দিয়ে নিয়মিত অধিবেশনের সূচনা করবেন। যে প্রক্রিয়া তিনি পদত্যাগ করার পর থেকে বিঘি
bdnews24