২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রে মাওবাদী হামলায় ১৬ পুলিশ নিহত

ভারতের মহারাষ্ট্র প্রদেশে বৃহস্পতিবার মাওবাদীদের গুপ্ত হামলায় ১৬ পুলিশ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পঙ্কজ গুপ্ত সিএনএন-আইবিএন টেলিভিশনকে বলেন, "অমি যতটুকু জানতে পেরেছি, সম্ভবত ১৬ পুলিশ নিহত হয়েছে। রাস্তার ওপর আড়াআড়ি ভাবে গাছ ফেলা ছিল, তাই এটা গুপ্ত হামলাই বলে মনে হচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 04:05 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

নয়াদিল্লি, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মহারাষ্ট্র প্রদেশে বৃহস্পতিবার মাওবাদীদের গুপ্ত হামলায় ১৬ পুলিশ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পঙ্কজ গুপ্ত সিএনএন-আইবিএন টেলিভিশনকে বলেন, "অমি যতটুকু জানতে পেরেছি, সম্ভবত ১৬ পুলিশ নিহত হয়েছে। রাস্তার ওপর আড়াআড়ি ভাবে গাছ ফেলা ছিল, তাই এটা গুপ্ত হামলাই বলে মনে হচ্ছে।" ভারতে সদ্য সমাপ্ত মাসব্যাপী নির্বাচনের সময় মাওবাদীদের হামলায় প্রায় ২০ জন নিহত হয়। নিরাপত্তা বাহিনী, নির্বাচনী কর্মকর্তা এবং সরকারি ভবন ছিল মাওবাদীদের হামলার লক্ষ্য। নির্বাচন বয়কটের জন্য তারা ভোটারদের প্রতি আহ্বান জানায়। মাওবাদীদের দাবি, দ্ররিদ্র কৃষক এবং ভূমিহীনদের অধিকার আদায়ে তারা সংগ্রাম করে যাচ্ছে। ভারতে ১৯৬০ এর দশকে শুরু হওয়া মাওবাদী বিদ্রোহী সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। মাওবাদী সহিংসতাকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অন্যতম হুমকি বলে মনে করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২০৩ ঘ.