নয়াদিল্লি, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শরণার্থী সমস্যা আগামী ছয় মাসের মধ্যে সমাধানের পরিকল্পনা করছে শ্রীলংকা। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার সরকার একথা জানিয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন এবং পররাষ্ট্রসচিব শিব শঙ্কর মেনন বৃহস্পতিবার শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর এক যৌথ বিবৃতিতে বলা হয়, "শ্রীলংকা সরকার ইঙ্গিত দিয়েছে, যতদ্রুত সম্ভব শরণার্থী শিবির গুটিয়ে নেওয়ার এবং উদ্বাস্তু হয়ে পড়া লোকজনকে ১৮০ দিনের মধ্যে তাদের নিজেদের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে।"
তবে টাইগাররা জানিয়েছে, লোকজনকে অনির্দিষ্ট সময়ের জন্য আটকে রাখার পরিকল্পনা করছে সরকার। শরণার্থী শিবিরগুলোকে তারা 'নির্যাতন শিবির' হিসেবে অভিহিত করেছে।
শ্রীলংকা সরকার জানিয়েছে, শিবিরগুলোতে পালিয়ে থাকা টাইগার যোদ্ধাদের খুঁজে বের করতে বেশ সময় লাগবে। জাতিসংঘ শিবিরগুলোতে মানুষের চলাফেরার স্বাধীনতা যেন আন্তর্জাতিক মানের হয় সে আহ্বান জানিয়েছে সরকারের প্রতি।
তামিল টাইগারদের পরাজয়ের মধ্য দিয়ে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর বাস্তুচ্যুত তামিলদের সাহায্য এবং রাজনৈতিক সমস্যার দ্রুত সমাধানে সহযোগিতার প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার শ্রীলংকায় পৌঁছান ভারতের প্রতিনিধি মেনন ও নারায়ণন।
শ্রীলংকার বিষয়ে প্রায় দুই বছর দৃশ্যত হাত গুটিয়ে থাকার পর ভারত আবার দেশটির ওপর তাদের প্রভাব জোরদার করার চেষ্টা করছে। নারায়ণন ও মেননের এই সফর থেকে সে ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।
নিজের দেশের তামিলদের বিশেষ করে তামিলনাড়
bdnews24