২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী হামলায় ১৯ জন নিহত

ইরাকে বুধবার পৃথক দুটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে এই হামলা হয়েছে। আগের দিন বুধবার গাড়িবোমা হামলায় নিহত হয় ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

বাগদাদ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে বুধবার পৃথক দুটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে এই হামলা হয়েছে। আগের দিন বুধবার গাড়িবোমা হামলায় নিহত হয় ৪০ জন। সর্বশেষ হামলা হয়েছে দক্ষিণ বাগদাদের দোরা জেলায় একটি জনবহুল মার্কেটে। এতে ১২ জন নিহত ও ২৫ জন আহত হয়। পুলিশ জানিয়েছে ওই হামলায় তিন মার্কিন সেনাও নিহত হয়েছে। তবে মার্কিন বাহিনী তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করেনি। এর আগে বৃহস্পতিবার সকালে কিরকুক শহরে আত্মঘাতী হামলায় নিহত হয় সাত জন। বেতনভাতা নিতে লাইনে দাঁড়ানো শিয়া মিলিশিয়াদের ওপর বিস্ফোরণ ঘটায় হামলাকারী। আগের দিন বুধবার বাগদাদের উত্তর-পশ্চিমের শুলা জেলায় গাড়ি বোমা হামলায় ৪০জন নিহত এবং ৮২ জন আহত হয়। শিয়া অধ্যুষিত এ এলাকার একটি জনপ্রিয় রেস্তোরাঁর কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। তবে, মার্কিন সেনাবাহিনী এবং বাগদাদের হাসপাতালগুলো গাড়িবোমা হামলায় হতাহতের সংখ্যা আরও কম বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এইচএ/এএমটি/এমএইচবি/এফএইচবি/১৯১০ ঘ.