২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির বিচার বন্ধ করতে আন্তর্জাতিক চাপ বেড়েছে

সেনাশাসিত মিয়ানমারের প্রতি বৃহস্পতিবার বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির বিচার বন্ধ করার চাপ আরও বেড়েছে। আইনজ্ঞরা দেশটির সামরিক জান্তার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ইয়াঙ্গুন, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সেনাশাসিত মিয়ানমারের প্রতি বৃহস্পতিবার বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির বিচার বন্ধ করার চাপ আরও বেড়েছে। আইনজ্ঞরা দেশটির সামরিক জান্তার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে। সামরিক জান্তা বুধবার ঘণ্টাখানেকের জন্য কুখ্যাত ইনসিয়েন কারাগারে অং সান সু চি'র বিচার প্রক্রিয়া দেখার সুযোগ দেয় একদল কূটনীতিক ও দেশটির কয়েকজন সাংবাদিককে। কিন্তু জান্তার দুর্লভ এই ছাড় দেওয়ার ঘটনায়ও দেশটির মোটামুটি সবকিছু মেনে নেওয়া প্রতিবেশী দেশগুলোরও মন টলাতে পারেনি। থাইল্যান্ড, সিঙ্গাপুর ও রাশিয়ার কূটনীতিকরা বুধবার বন্দিবাড়িতে সু চির সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ার থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমায়া বলেছেনে, "মিয়ানমার কর্তৃপক্ষ আমাদের লোকজনকে সু চির সঙ্গে দেখা করতে দেওয়ার আমরা খুশি, কিন্তু এতেই সবকিছু শেষ হয়ে গেল তা নয়।" দক্ষিণ এশিয়ার দেশগুলোর আসিয়ানের বর্তমানের সভাপতি দেশ থাইল্যান্ড। মিয়ানমারও এই গোষ্ঠীর সদস্য। থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমাদের মূল লক্ষ্য মিয়ানমারের সব রাজনৈতিক বন্দিকে মুক্ত করা যাতে দেশটিতে জাতীয় স