২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, কোনো পূর্বশর্ত ছাড়াই সিরিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত তার দেশ। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে বেন-গুরিওন বিমানবন্দরে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, "সমঝোতা হয়েছে যে আমরা খুব শিগগির শান্তি আলোচনা শুরু করব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

বেন-গুরিওন বিমানবন্দর, ইসরায়েল, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, কোনো পূর্বশর্ত ছাড়াই সিরিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত তার দেশ। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে বেন-গুরিওন বিমানবন্দরে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, "সমঝোতা হয়েছে যে আমরা খুব শিগগির শান্তি আলোচনা শুরু করব।" তিনি বলেন, "আমি জানিয়েছি, কোনো শর্ত ছাড়াই ফিলিস্তিন বা সিরিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে আমরা প্রস্তুত। তবে আমি এটাও পরিস্কার করে বলে দিয়েছে, যে কোনো ধরনের শান্তি চুক্তির আগে ইসরায়েলের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।" ১৯৬৭ সালের যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। সিরিয়া দাবি করে আসছে শান্তি চুক্তি করতে হলে গোলান অবশ্যই তাদের ফেরত দিতে হবে। তবে গোলান মালভূমি সিরিয়াকে ফেরত দেওয়ার বিষয়ে বরাবর বিরোধিতা করে এসেছেন নেতানিয়াহু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩৬ ঘ.