২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনকে সরকার গঠন করতে প্রেসিডেন্টের আমন্ত্রণ

ভারতে নির্বাচনে বিজয়ী কংগ্রেসের সংসদীয় দলের নেতা মনমোহন সিংকে সরকার গঠন করতে বুধবার আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট প্রতিভা পাতিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 01:25 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

নয়াদিল্লি, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতে নির্বাচনে বিজয়ী কংগ্রেসের সংসদীয় দলের নেতা মনমোহন সিংকে সরকার গঠন করতে বুধবার আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট প্রতিভা পাতিল। সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন নিতে বুধবার বিকালে পাতিলের সঙ্গে দেখা করেন মনমোহন। প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "প্রেসিডেন্ট আমাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।" তিনি সাংবাদিকদের জানান, সরকার গঠনের জন্য পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তার জোটের আছে। লোকসভায় ৫৪৩ সাংসদের মধ্যে তার জোটের প্রতি সমর্থন আছে ৩২২ সাংসদের। নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামী শুক্রবার শপথ পড়াবেন প্রেসিডেন্ট পাতিল। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০ আসন কম পায় কংগ্রেস জোট। মনমোহন ও দলের প্রধান সোনিয়া গান্ধী ইতিমধ্যেই মিত্রদের সঙ্গে বৈঠক করে ওই সংখ্যাপূরণ নিশ্চিত করেছেন। মঙ্গলবার বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতী কংগ্রেস জোটের প্রতি সমর্থন দেওয়ার ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯১৭ ঘ.