ইয়াঙ্গুন, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - মিয়ানমারের সামরিক জান্তা বুধবার ঘণ্টাখানেকের জন্য কুখ্যাত ইনসিয়েন কারাগারে অং সান সু চি'র বিচার প্রক্রিয়া দেখার সুযোগ দেয় একদল কূটনীতিক ও দেশটির কয়েকজন সাংবাদিককে। এ সময় সু চি-কে সুস্থ ও আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। (আরও তথ্যসহ ১)
মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী সু চি'র বিরুদ্ধে গৃহবন্দি থাকার শর্তভঙ্গের মামলা করে বিচার শুরু করায় বিশ্বব্যাপী বাড়তে থাকা ক্ষোভ দৃশ্যত কিছুটা স্তিমিত করতেই এই পদক্ষেপ নিয়েছে জান্তা সরকার।
সু চি প্রায় ৩০ জন কূটনীতিক ও কয়েকজন স্থানীয় সাংবাদিকের সামনে প্রায় ৪৫ মিনিট শুনানিতে অংশ নেন। গোলাপি জামা ও মেরুন রঙের স্কার্ট পরিহিত সু চি শুনানি শেষে কূটনীতিকদের উদ্দেশে বলেন, "আপনারা এখানে এসে আমাকে সমর্থন জানানোয় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।"
নারী পুলিশরা তাকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, "আশা করি সুদিনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।"
সু চি'র বিচার নিয়ে আন্তর্জাতিক স
bdnews24