২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ২০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

২০০০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অগ্রসর প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। বুধবার এ পরীক্ষা চালানো হয়। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এ ঘোষণা দিয়েছেন। খবর দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

তেহরান, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অগ্রসর প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। বুধবার এ পরীক্ষা চালানো হয়। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এ ঘোষণা দিয়েছেন। খবর দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেছেন, "সেজিল-২ নামের অগ্রসর প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটির আজ পরীক্ষা চালানো হয়েছে...এবং এটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।" উত্তরাঞ্চলের সেমনান প্রদেশ সফরের সময় বুধবার আহমাদিনেজাদ একথা বলেন। ইরনা জানিয়েছে ওই প্রদেশেই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। ২০০০ কিলোমিটার পাল্লা ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র সাহাব-৩ এর কাছাকাছি। অর্থাৎ এ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল এবং উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এ ঘোষণায় ইরানের সামরিক উচ্চাকাঙ্খা নিয়ে পশ্চিমে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করে আসছে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। কিন্তু তেহরান বরাবরই বলছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল জ্বালানি স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে পরিচালিত। গত নভেম্বরে সেজিল ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা জানায় ইরান। একে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করে তেহরান বলেছে, যে কোনো হামলাকারীকে রুখে দিতে প্রস্তুত তারা। সেসময় ওয়াশিংটন বলে, ইরানের এ পরীক্ষায় চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার গুরুত্ব স্পষ্ট হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬২০ ঘ.