২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৯৮ জন নিহত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় বুধবার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৯৮ জন নিহত হয়েছে। ১১০ জন আরোহীকে নিয়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। দেশটির এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা একথা জানিয়েছেন। স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে সি-১৩০ হারকিউলিস বিমানটি বেশকিছু বাড়িঘরের ওপর ভেঙ্গে পড়ে এবং এতে আগুন ধরে গিয়ে কালো ধোঁয়ারকুণ্ডলি ছড়িয়ে পড়ে। বিমান ও বাড়িঘরের ভাঙ্গাচোরা অংশ ছড়িয়ে পড়ে চারদিকে।(আরও তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 07:49 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

জাকার্তা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় বুধবার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৯৮ জন নিহত হয়েছে। ১১০ জন আরোহীকে নিয়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। দেশটির এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা একথা জানিয়েছেন। স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে সি-১৩০ হারকিউলিস বিমানটি বেশকিছু বাড়িঘরের ওপর ভেঙ্গে পড়ে এবং এতে আগুন ধরে গিয়ে কালো ধোঁয়ারকুণ্ডলি ছড়িয়ে পড়ে। বিমান ও বাড়িঘরের ভাঙ্গাচোরা অংশ ছড়িয়ে পড়ে চারদিকে। বিমানবাহিনীর মুখপাত্র ব্যামব্যাং সোয়েলিসতোয়ো জানিয়েছেন, মাটিতে দুজনসহ ৯৮ জন নিহত হয়েছে। ১৫ জন আরোহী বেঁচে আছেন। তিনি বলেন, "কয়েকজনের মৃতদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। বিমানটিতে ১১ জন ক্রু ও ৯৯ জন যাত্রী ছিল।" ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রুস্তম পাকায়া এরআগে টেলিফোনে রয়টার্সকে ৯৭ জন নিহত এবং ১৫ জনের আহত হওয়ার খবর জানান। তারও আগে ঘটনাস্থলের কাছে মাগেতানে বিমান বাহিনীর ইশাহিউদি বিমান ঘাঁটির কমান্ডার ব্যামবাং সামোয়েদ্রো জানান, ৯০ জন নিহত হয়েছে। তিনি বলেন, "আহতদের ১০ জন গুরুতর জখম হয়েছেন।" সামরিক বাহিনীর মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ভাল অবস্থাতেই ছিল এবং আবহাওয়াও ভাল ছিল। বিমানটি সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত ফ্লাইটে জাকার্তা থেকে পূর্ব জাভায় যাচ্ছিল। পূর্ব জাভা থেকে এর সুলাবেসি ও পাপুয়ায় যাওয়ার কথা ছিল। বিমান বাহিনীর মুখপাত্র ব্যামবাং সোয়েলিস্তিও জানান, "দুর্ঘটনা তদন্তে বিমান বাহিনী একটি তদন্ত দল গঠন করবে।" তিনি জানান, বুধবার সকাল ৬টা ৩০ মিনিটের দিকে ইশাহিউদি বিমান ঘাঁটির পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৯০৪ ঘ.